1 Answers
ফরহাদ হোসেন ছাত্রের প্রতি একজন মহৎ ও আদর্শ শিক্ষকের যে সকল দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা বিশ্লেষণ করা হলো-
১. আদর্শ শিক্ষা প্রদান : শিক্ষক যা শিক্ষা দেন, ছাত্ররা তাই শেখে। শিক্ষকের শিক্ষার ধরন ও মানের ওপরই ছাত্রের ভবিষ্যতের উন্নতি-অবনতি নির্ভর করে থাকে। তাই শিক্ষকের দায়িত্ব ছাত্রকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তোলা।
২. দীনি ইলম শিক্ষা দেওয়া: শিক্ষকের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো ছাত্রকে দীনি ইলম শিক্ষা দেওয়া। তাওহিদ, রিসালাত, আখিরাত, কুরআন ও হাদিসের জ্ঞান ইত্যাদির পরিচিতি ও গুরুত্ব ছাত্রদের বুঝিয়ে দেওয়া তার পবিত্র কর্তব্য।
৩. আদবকায়দা শিক্ষাদান : শিষ্টাচার, বিনয়, নম্রতা, নিয়মানুবর্তিতা, আদবকায়দা ইত্যাদি শিক্ষাদানের দ্বারা ছাত্রদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধন করা শিক্ষকের কর্তব্য।
৪. স্নেহ-ভালোবাসা প্রদান : ছাত্ররা শিক্ষকের পুত্র বা ছোট ভাইতুল্য। তাদেরকে স্নেহ-মমতা, ভালোবাসা ও আদর দিয়ে মন জয় করতে পারলে শিক্ষাদান করা খুবই সহজ হয়। রূঢ় আচরণ বা অনর্থক মারপিট করলে ছাত্ররা বেঁকে বসতে পারে।
৫. শাসন করা: অনভিজ্ঞতাবশত কিংবা না জেনে ছাত্ররা অকল্যাণকর কোনো কাজে যাতে মন দিতে না পারে, সেদিকে খেয়াল রাখা এবং প্রয়োজনে তাদেরকে শাসন করাও শিক্ষকের অন্যতম দায়িত্ব।