1 Answers
উদ্দীপকে ফরহাদ সাহেব ও তার মায়ের বক্তব্যটির মধ্যে ফরহাদ সাহেবের বক্তব্যটি যথার্থ। নিচে তা মূল্যায়ন করা হলো-
উদ্দীপকে ফরহাদ সাহেবের স্ত্রী নাজমা কন্যাসন্তান জন্মের পরই মারা যান। তাই ফরহাদ সাহেবের মা বলেন, কন্যাসন্তান জন্মের কারণেই তার বৌমা মারা গেছেন। কিন্তু এ কথা শুনে ফরহাদ সাহেব বলেন, এ কথাটা ঠিক নয়। অসুস্থতাজনিত জটিলতার কারণেই নাজমার মৃত্যু হয়েছে। ফরহাদ সাহেবের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। কেননা প্রাকৃতিক নিয়মানুযায়ী কোনো ঘটনা বা বিষয়ের সাধারণ সম্পর্ক আবিষ্কার করে ব্যাখ্যা প্রদান করা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। ফরহাদ সাহেব অতিপ্রাকৃত বিষয়কে গুরুত্ব না দিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিতে প্রাকৃতিক নিয়ম ও বাস্তব বিচার বিশ্লেষণ করে তার বক্তব্য উপস্থাপন করেছেন। যেমন- তার স্ত্রী কন্যাসন্তানের জন্মের পরই মৃত্যুবরণ করেন। এখানে ফরহাদ সাহেবের স্ত্রী নাজমা অসুস্থতাজনিত জটিলতার কারণেই মৃত্যুবরণ করেন। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে মৌলিক ও অন্তর্নিহিত সাদৃশ্যের উপর গুরুত্বারোপ করেই উক্ত ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তাছাড়া অসুস্থতার সাথে রোগের একটি কারণিক সম্পর্ক আছে, যা নিয়মসংগত, বাস্তব ও প্রমাণিত।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, ফরহাদ সাহেব ও তার মায়ের বক্তব্যটির মধ্যে ফরহাদ সাহেবের বক্তব্যটি যথার্থ।