মাহবুব সাহেব ও তার ভাইয়ের প্রকল্পের মধ্যে কোনটি যথার্থ? বিশ্লেষণপূর্বক মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের মাহবুব সাহেব ও তার ভাইয়ের প্রকল্পের মধ্যে মাহবুব সাহেবের প্রকল্পটি অধিক যথার্থ। নিচে বিশ্লেষণপূর্বক মতামত প্রদান করা হলো-
একটি প্রকল্পকে আমরা বৈধ এবং যথার্থ বলার পিছনে যেসব শর্ত কাজ করে সেগুলো হলো-
১। প্রকল্প অবশ্যই সুনির্দিষ্ট ও স্পষ্ট হতে হবে।
২। প্রকল্প স্ববিরোধমুক্ত হতে হবে।
৩। প্রকল্প যৌক্তিক হতে হবে। ৪। প্রকল্প আজগুবি হতে পারবেনা।
৫। প্রকল্প প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
৬। প্রকল্প প্রতিষ্ঠিত নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
৭। প্রকল্প বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে।
৮। প্রকল্প ঘটনার ব্যাখ্যার পর্যাপ্ত এবং যাচাইযোগ্য হতে হবে।
উদ্দীপকে, মাহবুব সাহেব প্রকল্প গঠন করেছেন বাস্তব বিষয়ের বোতল নিরীক্ষণ করে এবং পারিবারিক সম্পর্ক বিবেচনা করে। অপরদিকে মাহবুব সাহেবের ভাই প্রকল্প গঠন করেন পরিবারের পূর্ব শত্রুতার জের ধরে। তাই মাহবুব সাহেবের প্রকল্প অধিক যথার্থ। মাহবুব সাহেবের প্রকল্পটি বাস্তবসম্মত এবং ঘটনার ব্যাখ্যায় পর্যাপ্ত। কারণ তিনি বাস্তবে মাছের মৃত্যু দেখে এবং বিষের বোতল খুঁজে পেয়ে প্রকল্প গঠন করেছেন।
পাশাপাশি, মাহবুব সাহেবের প্রকল্পটি যাচাইযোগ্য, কারণ বোতলের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে দোষীকে চিহ্নিত করে প্রকল্পটির বৈধতা প্রমাণ করা হয়েছে। সুতরাং মাহবুব সাহেবের প্রকল্পটি বৈধ প্রকল্পের শর্ত এবং প্রকল্পের স্তরগুলোর সাথে সংগতিপূর্ণ হওয়ায় একে আমরা যথার্থ বলে গ্রহণ করতে পারি।