1 Answers
আরিফের মা তাকে বলল কৃষিজ পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন প্রচার মাধ্যম অনেক অনুষ্ঠান সম্প্রচার করছে।
প্রচারেই প্রসার এ সত্যকে ধারনে কৃষির বিস্তারে বিভিন্ন প্রচার মাধ্যম যেমন- বেতার, টেলিভিশন কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বেতারের ১২টি কেন্দ্র থেকে জাতীয় ও আঞ্চলিক কৃষি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। এ সকল অনুষ্ঠানের পরিধি দৈনিক প্রায় ১৩-১৪ ঘণ্টা।
২০০৮ সালের জুন থেকে বেসরকারি এফএম 'রেডিও টুডে' থেকে 'গ্রিন আওয়ার' নামক একটি অনুষ্ঠান প্রচার করা হয় যা কৃষি তথ্য সার্ভিসের তত্ত্বাবধানে হয়ে থাকে। বরগুনা জেলার আমতলী উপজেলায় একটি কমিউনিটি রেডিও স্থাপিত হয়েছে। কমিউনিটি রুরাল রেডিও বা কৃষি রেডিও FM ৯৮.৮ নামে সুপরিচিত রেডিওটি "আমার রেডিও আমার কথা বলে” চেতনাকে ধারণ করে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ টেলিভিশনে "মাটি ও মানুষ” অনুষ্ঠানে কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন, ফিচার, সফলকাহিনী, সমস্যা ও সমাধান, টকশো এবং সংবাদ প্রচার করা হচ্ছে। এই অনুষ্ঠান সপ্তাহে ৫ দিন সম্প্রচার হয়। এছাড়া বিভিন্ন প্রামাণ্য চিত্র, ফিল্ম, গম্ভীরা গান টিভিতে প্রচার হচ্ছে।
উপরিউক্ত আলোচনা অনুযায়ী বলা যায়, আরিফের মায়ের বক্তব্যটি অত্যন্ত যুক্তিযুক্ত।