আরিফের কর্মকাণ্ডে কার জীবনালেখ্য ফুটে উঠেছে? তার জীবন ও কর্ম পর্যালোচনা করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
আরিফের কর্মকাণ্ডে হযরত আব্দুল কাদির জিলানি (র) এর জীবনালেখ্য ফুটে উঠেছে।
দৃশকল্প-২ অনুযায়ী একাদশ শ্রেণির ছাত্র আরিফ একজন সত্যবাদী। তার এরূপ সত্যবাদিতার সাথে আব্দুল কাদির জিলানি (র) এর বাগদাদে গমনকালে যে সত্যবাদিতার পরিচয় পাওয়া যায় তার সাদৃশ্য রয়েছে।
হযরত আব্দুল কাদির জিলানি (র) ৪৭০ হিজরি সনে ইরানের জিলান নগরে জন্মগ্রহণ করেন। তিনি গাউসুল আজম বা বড়পীর নামে পরিচিত। তার পিতার নাম আবু সালেহ মুসা, আর মাতার নাম উম্মুল খায়ের ফাতিমা। বাল্যকাল থেকেই তিনি পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন। অল্প বয়সেই তিনি কুরআন হিফজ করেন। তিনি উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাগদাদে নিজামিয়ায় অধ্যয়ন করেন। এ সময় তিনি হজ পালন করেন এবং বিবাহ করেন। নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে তিনি তাফসির, হাদিস, ফিকহ, আরবি সাহিত্য প্রভৃতি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। কর্মজীবনে তিনি আবু সাদ মুখারিমি (র) এর প্রতিষ্ঠিত মাদ্রাসার অধ্যক্ষ নিযুক্ত হন। এর পাশাপাশি তিনি শরিয়ত ও তাসাউফের প্রচার করতেন। তার নামানুসারে সুফিবাদের অন্যতম তরিকা কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠিত হয়। ৫৬২ হিজরির ১১ রবিউল সানি এ মহান মুসলিম মনীষী ইন্তেকাল করেন।