1 Answers
উদ্দীপকে আরিফের মধ্যে উদ্যোক্তার দূরদৃষ্টি গুণটি বিশেষভাবে ফুটে উঠেছে।
দূরদৃষ্টি বা প্রজ্ঞা একজন সফল উদ্যোক্তার একটা বড় গুণ। এরূপ গুণের দ্বারা তিনি সম্ভাবনার নতুন ক্ষেত্র চিহ্নিত করেন। ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা অনুমান করে সাফল্যের সম্ভাবনাকে সুদৃঢ় করেন এবং বাস্তবায়নের বিভিন্ন ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেন।
উদ্দীপকের আলোকে আরিফ একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কোনো পণ্যের চাহিদা বর্তমান ও ভবিষ্যতে কেমন হবে, ভোক্তাদের আচরণ কী হবে ইত্যাদি সম্পর্কে আগেই বুঝতে পারার গুণ তাকে সফল উদ্যোক্তা হতে সাহায্য করেছে। একজন সফল উদ্যোক্তার গুণাবলির মধ্যে সবচেয়ে ভালো গুণ হলো দূরদৃষ্টি। এ গুণের ফলে উদ্যোক্তা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে। দূরদৃষ্টি উদ্যোক্তার এমন একটি গুণ, যার বদৌলতে আরিফ সম্ভাবনার নতুন ক্ষেত্র চিহ্নিত করেন। এ গুণ দ্বারা উদ্যোক্তা ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা অনুমান করে সাফল্যের সম্ভাবনাকে সুদৃঢ় করতে পারেন পাশাপাশি সম্ভাবনাকে বাস্তবায়নের ক্ষেত্রেও বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় এ গুণটির মাধ্যমে। তাই বলা যায়, আরিফের মধ্যে উদ্যোক্তার দূরদৃষ্টি গুণটি বিশেষভাবে ফুটে ওঠেছে।