1 Answers
"জনাব নাজমুলের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে"- উক্তিটি যথার্থ।
আত্মকর্মসংস্থান বাতীত কোনো দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। প্রত্যেক দেশেই সরকারি ও বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ কম। আত্মকর্মসংস্থান দ্বারাই ক্রমবর্ধমান বেকার সমস্যাকে নিরসন করা যায়।
জনাব নাজমুলের মতো বেকারদের নিকট বেকারত্ব লাঘবের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার জন্য আত্মকর্মসংস্থানের গুরুত্ব অপরিসীম। আত্মকর্মসংস্থানের মাধ্যমে সহজ কর্মসংস্থান, অধিক উপার্জন, নেতৃত্বের বিকাশ, জীবনযাত্রার মানোন্নয়ন প্রভৃতি সম্ভব।
জনাব নাজমুল আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে স্বাবলম্বী হয়েছেন, যা দেশের বেকার জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
জনাব নাজমুলের মতো বেকাররা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি করতে উদ্যোগী হতে পারে বিধায় বলা যায়, উক্তিটি নিঃসন্দেহে যথার্থ।