1 Answers
উদ্দীপকে জনাব রহিমের মধ্যে আদর্শ ব্যবস্থাপকের উদ্ভাবনী শক্তি গুণটি বিদ্যমান।
ভোক্তা, রুচি, চাহিদা ও প্রতিযোগ্য পণ্য, সেবা ও পদ্ধতির সাথে তাল মিলিয়ে চলতে পারাই হলো উদ্ভাবনী শক্তি। উদ্ভাবনী শক্তি ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে জনাব রহিম, 'আবিদ চার্জার' লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক। বর্তমানে প্রতিনিয়তই ব্যবসায় ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে। জনাব রহিম এ বিষয়টি লক্ষ্য রেখেই তাদের পণ্যের মধ্যে নতুন একটি প্রযুক্তি যুক্ত করলেন। এতে তাদের প্রতিষ্ঠানের চার্জার সাধারণ চার্জারের চেয়ে অধিক টেকসই হয়। ফলে চার্জারের চাহিদা বাড়ায় তিনি দেশের বিভিন্ন প্রান্তে চার্জার সরবরাহ করার উদ্যোগ নেন। এতে গ্রাহকরা সহজেই তাদের চাহিদা পূরণ করতে পারে। এক্ষেত্রে জনাব রহিমের মধ্যে যে গুণটি পরিলক্ষিত হয় তা হলো উদ্ভাবনী শক্তি। বর্তমান তীব্র ব্যবসায় প্রতিযোগিতার যুগে জটিলতা, প্রযুক্তির উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন একজন ব্যবস্থাপকের প্রয়োজন হয় যিনি তার স্বীয় উদ্ভাবনী শক্তির মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী। এজন্য আদর্শ ব্যবস্থাপককে উদ্ভাবনী শক্তি দ্বারা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তাই বলা যায়, জনাব রহিমের মধ্যে আদর্শ ব্যবস্থাপকের উদ্ভাবনী শক্তি গুণটি বিদ্যমান।