1 Answers
উদ্দীপকে জনাব মিনহাজের ঘোষণার মাধ্যমে ব্যবস্থাপকের প্রেষণা গুণটি প্রকাশ পেয়েছে যা অত্যন্ত যৌক্তিক।
প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে কর্মীদের উৎসাহিত ও স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকে প্রেষণা বলে। মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আগ্রহ সৃষ্টিই প্রেষণার উদ্দেশ্য।
উদ্দীপকে জনাব মিনহাজ ইন্টিগ্রিটি ইস্পাত নামক রড তৈরি কারখানার মহাব্যবস্থাপক। তিনি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন। উক্ত প্রতিষ্ঠানটিতে বছর না ঘুরতেই বিক্রয় ১০% বৃদ্ধি পায়। অর্জিত মুনাফা হতে ৫% কর্মীদের প্রদানের জন্য জনাব মিনহাজ ঘোষণা দেন, যা কর্মীদের মাঝে প্রেষণা সৃষ্টি হয়। এক্ষেত্রে ব্যবস্থাপক শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি, বোনাস, পদোন্নতি, চাকরির নিরাপত্তা, কার্য সন্তুষ্টি প্রভৃতি ব্যবস্থা গ্রহণ করতে পারে। কর্মীদের কাছ থেকে উপযুক্ত কাজ আদায় করে নেওয়ার জন্য তাদেরকে যথাযথ প্রেষণাদান করার ক্ষমতা একজন ব্যবস্থাপকের থাকা বাঞ্ছনীয়। ফলে কর্মীরা কাজের প্রতি অধিক উৎসাহী ও দায়িত্বশীল হবে। এতে প্রতিষ্ঠানের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে।
পরিশেষে বলা যায়, একজন ব্যবস্থাপক তখনই সফল ব্যবস্থাপক হিসেবে আবির্ভূত হতে পারবেন যখন তার মধ্যে কর্মী পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ, নিয়ন্ত্রণ ও সম্প্রসারণমুখী গুণাবলির সমাবেশ ঘটবে।