পুরস্কার ঘোষণার মাধ্যমে জনাব মিজানের কী কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা সম্ভব? মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে জনাব মিজানের পুরস্কার ঘোষণার মাধ্যমে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা সম্ভব বলে আমি মনে করি।
যেকোনো দলবদ্ধ প্রচেষ্টায় সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠুভাবে কার্যসম্পাদনের ফলে কর্মীদের পুরস্কার দিলে তারা কাজ করার প্রতি অনুপ্রাণিত হয়, ফলে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা সম্ভব হয়।
উদ্দীপকে জনাব মিজানের প্রতিষ্ঠানে পুরস্কার ঘোষণার মাধ্যমে কর্মীদের কাজে গতিশীলতা আনার পাশাপাশি কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা সম্ভব হবে। কারণ কর্মীরা অতিরিক্ত বোনাসের আশায় ভালোভাবে কাজ করবে এবং এতে করে তাদের কাজের দক্ষতা প্রকাশ পাবে। এক্ষেত্রে জনাব মিজান কর্মীদের অতিরিক্ত বোনাস দেওয়া হবে বলে বিভাগীয় ব্যবস্থাপকের সেরা বিক্রয়কর্মী ও উৎপাদনকর্মী নির্বাচন করতে বলেন। এতে করে তার প্রতিষ্ঠানে কর্মীদের মধ্যে ভারসাম্য সৃষ্টির পাশাপাশি সুষ্ঠু সমন্বয় প্রতিষ্ঠা সম্ভব হবে।
পরিশেষে বলা যায়, জনাব মিজান সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপ-বিভাগ এবং কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করেন এবং কর্মীদের পুরস্কার ঘোষণার মাধ্যমে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করেন।