1 Answers

জনাব তানভীরের সমন্বয় উপায়টি ঐক্য ও ভারসাম্য সৃষ্টিতে সহায়ক বলে আমি মনে করি।

সমন্বয়সাধন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। সুষ্ঠু সমন্বয়ের অভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ব্যাহত হয় ও কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। সমন্বয় কাজকে ফলদায়ক করতে হলে ঐক্য প্রতিষ্ঠা করতে হয়।। তেমনি প্রতিটি বিভিাগ ও উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে সমন্বয় অনেক সহজ হয়।

ভারসাম্য স্থাপন করা যায় তবে সমন্বয় অনেক সহজ হয়। উদ্দীপকে জনাব তানভীর একটি প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী। তিনি তার অধীনস্থ সকল বিভাগ-উপবিভাগের কার্যক্রমে নিয়মিত খোঁজ-খবর রাখেন। প্রতিষ্ঠানে কোনো কর্মীর কোনো ধরনের সমস্যা হলে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে এ ধরনের যোগাযোগের ফলে কর্মীরাও উৎসাহ নিয়ে কাজ করে এবং অনেক সময় নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের কল্যাণে কাজে উগ্যোগী হয়। নিজ উদ্যোগে কর্মীদের দলীয় প্রচেষ্টার ফলে জনাব তানভীরের প্রতিষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। উদ্দীপকে তানভীর কার্যক্রমে নিয়মিত খোঁজ-খবর এবং ব্যক্তিগত যোগাযোগের দ্বারা প্রতিষ্ঠানে যে সমন্বয় ঘটেছে, অর্থাৎ উত্তম তত্ত্বাবধানের মাধ্যমে ঐক্য ও ভারসাম্য সৃষ্টিতে সহায়তা করেছে।

সুতরাং বলা যায়, জনাব তানভীরের সমন্বয় উপায়টি অর্থাৎ উত্তম তত্ত্বাবধান ঐক্য ও ভারসাম্য সৃষ্টিতে সহায়ক।

5 views

Related Questions