1 Answers

উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব তানভীরের অবদান অনস্বীকার্য।

যে দেশ ব্যবসায়-বাণিজ্যে যত বেশি উন্নত সেদেশ অর্থনৈতিক দিক থেকেও অগ্রগামী। উৎপাদন, বণ্টন এবং বণ্টন সহায়ক অর্থনৈতিক কার্যাবলি সম্পাদনের মাধ্যমে ব্যবসায়ের উদ্দেশ্য অর্জিত হয়। আর তাই প্রাচীনকাল হতে মানুষের চাহিদা পূরণের প্রচেষ্টায় বিভিন্ন কার্যাবলি দ্বারা ব্যবসায় অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে চলেছে।

উদ্দীপকে দেখা যায়, মি. তানভীর দিনাজপুর হতে ধান সংগ্রহ করে চট্টগ্রামে সংরক্ষণ করেন। পরে চাল তৈরি করে সারা বছর বাজারে বিক্রয় করেন। কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মি. তানভীরের অবদান খুবই গুরুত্বপূর্ণ। কেননা তানভীর জনসাধারণের চাহিদা মোতাবেক ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখছে। দিনাজপুর থেকে ধান সংগ্রহের ফলে উক্ত অঞ্চলের কৃষকগণ ধানের ন্যায্যমূল্য পেয়ে ধান উৎপাদনে উৎসাহিত হচ্ছে। ন্যায্যমূল্যে চট্টগ্রামের লোকজন চালের যোগান পেয়ে অহেতুক অধিক ব্যয় থেকে রক্ষা পাচ্ছে। তাছাড়া চাল রপ্তানির দ্বারা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন।

সুতরাং বলা যায়, উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব তানভীরের অবদান অনস্বীকার্য।

5 views

Related Questions