1 Answers

উদ্দীপকের উল্লিখিত প্রাণী ডাক্তারের মতে রোগবালাই আমাদের দেশের পশু সম্পদ উন্নয়নে প্রধান একটি বাধা। বাংলাদেশে প্রতিবছর তড়কা, বাদলা, গো-বসন্ত, ক্ষুরা ইত্যাদি সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা যায়। বিভিন্ন পরজীবীর আক্রমণেও অনেক পশু আক্রান্ত হয়। এগুলো ছাড়াও পশুর বিভিন্ন পরিপাকতন্ত্রের রোগ, বিপাকীয় রোগ, দুধ ও মাংসবাহিত রোগ, বিষক্রিয়াজনিত রোগ দেখা যায়।

বাংলাদেশের বেশিরভাগ পশু খামারিরাই এসব রোগগুলো সম্পর্কে অজ্ঞ। ফলে তারা এসব রোগের বিরুদ্ধে যথাযথ প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে না। ফলে এসব রোগে আক্রান্ত হয়ে বহু গবাদিপশুর মৃত্যু ঘটে। অন্যদিকে আমাদের দেশে পশুচিকিৎসা ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় খামারিরা সঠিক চিকিৎসা পদ্ধতিও অবলম্বন করতে পারে না। মোটকথা বাংলাদেশে পশুসম্পদ উন্নয়নে রোগবালাই প্রধান সমস্যা হিসেবে বিরাজ করছে। তাই বলতে পারি, উদ্দীপকের প্রাণী ডাক্তারের উক্তিটি যথার্থ ছিল।

5 views

Related Questions