1 Answers
মানুষের প্রতিনিয়ত অভাব পূরণের মধ্যদিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে একমালিকানা ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একমালিকানা ব্যবসায় দেশে মূলধন গঠন এবং বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাপক জনগোষ্ঠীর আয়-রোজগারের ব্যবস্থা ও ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করে। এতে জাতীয় আয় ও সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয়। যে কেউ স্বল্প পুঁজি নিয়ে সহজেই এরূপ ব্যবসায় গঠন করতে পারে বিধায় দেশের ব্যাপক জনগোষ্ঠী এরূপ ব্যবসায় গঠন ও পরিচালনা করে। ফলে তা বেকার সমস্যা সমাধানের পাশাপাশি অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ফলশ্রুতিতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়।
উদ্দীপকে লিজা পড়াশুনার পাশাপাশি 'কুইন' নামে একটি বিউটি পার্লারের দোকান পরিচালনা করেন। তিনি পার্লারে দক্ষকর্মী নিয়োগ দেন। পাশাপাশি নিজেও গ্রাহকদের সেবা দেন। তিনি গ্রাহকদের অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শুনেন এবং সে অনুযায়ী সেবাদানে চেষ্টা করেন। অল্পদিনের মধ্যেই তার ব্যবসায়িক সুনাম ছড়িয়ে পড়লে তার পার্লারে ভিড় লেগে থাকে। এজন্য তিনি 'কুইন-২' নামে আরেকটি বিউটি পার্লার খোলেন এবং সেখানে পাঁচজন দক্ষকর্মী নিয়োগ দেন। এর মাধ্যমে লিজার ব্যবসায় প্রতিষ্ঠান সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করছে।
সুতরাং বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে লিজার ব্যবসায় প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।