1 Answers
উদ্দীপকে মি. রহমান যে প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন সেটি হলো বাণিজ্যিক ব্যাংক, যা দেশের ব্যবসায়ের উন্নয়নে যথার্থ ভূমিকা পালন করে।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক স্বল্প সুদে বা লাভে আমানত সংগ্রহ করে, অধিক সুদে বা লাভে ঋণ দেয় এবং গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক শিল্প স্থাপন ও উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে।
উদ্দীপকে মি. রহমান নতুন একটি গার্মেন্টস কারখানা গড়বেন। তাই তার ঋণের প্রয়োজন। তিনি বিভিন্ন উৎস খোঁজ করলেও শেষ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক তাকে ঋণ দিয়ে সহায়তা করে। যেখানে তিনি প্রতিনিয়ত আর্থিক লেনদেন করেন। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে তথা ব্যবসায়ের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক বিশেষ ভূমিকা রাখে। সারা দেশে বিরাজমান তাদের শাখাগুলোর মাধ্যমে শিল্প ও ব্যবসায় উদ্যোক্তাদের আর্থিক সেবা প্রদান করে আসছে। এরূপ ব্যাংক ব্যবসায়ে চলতি মূলধন সরবরাহ করে, ঋণদান করে এবং তথ্য সরবরাহ ও পরামর্শ দানের মাধ্যমে শিল্পায়নে ভূমিকা রাখে। তাই মি. রহমানসহ বিভিন্ন উদ্যোক্তার জন্য বাণিজ্যিক ব্যাংকের ঋণদান কর্মসূচি অন্যতম সহায়ক হিসেবে কাজ করে বিধায় ব্যবসায় পরিচালনা এবং ব্যবসায়ের সামগ্রিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণের যথার্থতা রয়েছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে মি. রহমান যে প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন সেটি হলো বাণিজ্যিক ব্যাংক, যা দেশের ব্যবসায়ের উন্নয়নে . যথার্থ ভূমিকা পালন করে।