1 Answers

ট্রেডমার্ক সংরক্ষণে আদালতের রায় ব্যবসায়ের উন্নয়নে সহায়ক- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।

পণ্য বা ব্যবসায়ের যে স্বতন্ত্রসূচক বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক যা সবসময় ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে, তাকে ট্রেডমার্ক বলে।

উদ্দীপকে শাম্মী আকতার দ্রুত 'শেফা মধু' বাজারে সুনাম অর্জন করায় সে এ নামটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে নিবন্ধন করে। পরে এ.একই নামে আরেকজন একই প্যাকেটে মধু বিক্রয় করায় সে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তার প্রতিষ্ঠান ট্রেডমার্ক আইনের আওতায় নিবন্ধিত হওয়ার কারণে তিনি অতি সহজেই ক্ষতিপূরণ দাবি করে আইনগত ব্যবস্থা নেন। ট্রেডমার্ক নিবন্ধিত থাকায় আদালত শাম্মী আকতারের পক্ষে রায় দেয়।

সুতরাং বলা যায়, ট্রেডমার্ক সংরক্ষণে আদালতের রায় ব্যবসায়ের উন্নয়নে সহায়ক- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।

5 views

Related Questions