1 Answers
অনিবন্ধিত ট্রেডমার্ক সুবোধের ব্যবসায়কে অরক্ষিত করে ফেলেছে- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।
ট্রেডমার্ক হলো পণ্য বা ব্যবসায়ের স্বতন্ত্রসূচক বৈশিষ্ট্য, যা রেজিস্ট্রার্ড মালিকের অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না। আইন দ্বারা এ অধিকার সুরক্ষিত।
উদ্দীপকের সুবোধ ভালো ছবি আঁকে। তাই চিত্রাঙ্কনের ওপর প্রশিক্ষণ নিয়ে ছবি আঁকার কাজে মনোযোগ দেয়। তার কিছু ছবি যথেষ্ট নন্দিত হয় এবং একটা প্রতিষ্ঠান তাদের ক্যালেন্ডারে ছবিগুলো ছাপায়। এতে সে আইনের ব্যবস্থা নিতে চাইলেও পারছে না। কারণ তার ছবিগুলো অনিবন্ধিত। আর অনিবন্ধিত পণ্য ব্যবসায়ের ক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় না। একটি প্রতিষ্ঠান ট্রেডমার্কের আওতায় নিবন্ধিত থাকলে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করতে পারবে না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ব্যবহার করে তাহলে আদালতের মাধ্যমে এর প্রতিকার পাওয়া যাবে। কারণ ট্রেডমার্ক আইনগতভাবে স্বার্থ রক্ষা করে। ট্রেডমার্কের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও পরিচিতি সহজে প্রতিষ্ঠা পেতে পারে, এমনকি আইন দ্বারা এ অধিকার সুরক্ষিত থাকে।
সুতরাং বলা যায়, অনিবন্ধিত ট্রেডমার্ক সুবোধের ব্যবসায়কে অরক্ষিত করে ফেলেছে উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।