1 Answers

উদ্দীপকে 'এনার্জি প্লাস' নামটি একটি বড় সম্পদ এবং তা ট্রেডমার্ক আইনের আওতায় সুরক্ষাযোগ্য- বক্তব্যটি যথার্থ।

কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবাকে অন্য উদ্যোক্তা বা প্রতিযোগী প্রতিষ্ঠানের উৎপাদিত অনুরূপ পণ্য বা সেবা হতে পৃথক বোঝানোর জন্য যে মার্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকেই ট্রেডমার্ক বলে।

উদ্দীপকে, মি. আতিক তার আবিষ্কারের স্বত্ব 'এনার্জি প্লাস' নামে একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে হস্তান্তর করেছেন। নতুন আবিষ্কার উৎসাহিত করার কাজে 'এনার্জি প্লাস' নামধারী প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশে বিদেশে সমাদৃত। অর্থাৎ 'এনার্জি প্লাস' নামটি হলো ট্রেডমার্ক। ট্রেডমার্ক হিসেবে সাধারণত প্রতীক চিহ্ন, শব্দ, নাম বা শব্দের সংক্ষিপ্ত রূপ, প্রতিকৃতি ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। স্বাতন্ত্র্যতা সৃষ্টি করা বা প্রদর্শন করাই ট্রেডমার্ক বা পণ্য প্রতীকের মূল উদ্দেশ্য। আর এ চিহ্ন বা প্রতীক ব্যবহারের ফলে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য নকল করতে পারে না। 'এনার্জি প্লাস' নামটি ট্রেডমার্কের কারণে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ব্যাপক সুনাম অর্জন করেছে। ফলে উক্ত নামের অধীনে যেকোনো পণ্য বা সেবা বাজারে আসলে গ্রাহক তা সাদরে গ্রহণ করে থাকে এবং এটি একটি বড় সম্পদে পরিণত হয়েছে। তাই ট্রেডমার্কের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও পরিচিতি সহজে প্রতিষ্ঠা পেতে পারে। এমনকি ক্রেতাদের মাঝে সহজেই ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি হতে পারে। ফলে আইন দ্বারা এ অধিকার সুরক্ষিত থাকে। তাই ট্রেডমার্কের মাধ্যমে নানাবিধ সুবিধা অর্জিত হয় এবং আইনের আওতায় সুরক্ষাযোগ্য।

সুতরাং বলা যায়, উদ্দীপকে 'এনার্জি প্লাস' নামটি একটি বড় সম্পদ এবং তা ট্রেডমার্ক আইনের আওতায় সুরক্ষাযোগ্য- বক্তব্যটি যথার্থ।

6 views

Related Questions