1 Answers
পরবর্তীতে নেওয়া বিপ্লবের সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্য শুভ হয়েছে- এ বক্তব্যটি নিঃসন্দেহে যথার্থ।
দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পারস্পরিক চুক্তির ভিত্তিতে দেশের প্রচলিত আইন অনুসারে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। এ ব্যবসায়ে সাধারণত অংশীদারগণ নিজেরাই চুক্তির শর্ত অনুসারে মূলধন সরবরাহ করে থাকে।
উদ্দীপকের বিপ্লব একমালিকানা ব্যবসায়ের প্রতিবন্ধকতা দূর করার জন্য পরবর্তীতে অংশীদারি ব্যবসায় শুরু করেন। তার এই সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হয়েছে। অংশীদারি ব্যবসায়ে সদস্য বাড়ায় মূলধনের পরিমাণও বৃদ্ধি পায়। ফলে ব্যবসায়ের উন্নতি ত্বরান্বিত হয়। একমালিকানা ব্যবসায়ে মালিক একা সিদ্ধান্ত নিলে সেটা প্রতিষ্ঠানের জন্য কখনো মঙ্গল আবার কখনো অমঞ্চাল বয়ে আনে। কিন্তু অংশীদারি ব্যবসায়ে সিদ্ধান্ত গ্রহণে সকল অংশীদারের মতামত প্রদানের সুযোগ থাকে। ফলে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়।
সুতরাং বলা যায়, বিপ্লবের প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায়ে রূপ দেওয়ায় প্রতিষ্ঠানের জন্য শুভ হয়েছিল।