1 Answers

মি. এজাজকে ব্যবসায়ে নেওয়া যৌক্তিক- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।

চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসায় গঠন করা সম্ভব নয়। অংশীদারি ব্যবসায়ের জন্য চুক্তি একটি অপরিহার্য বিষয়। কারণ অংশীদারি সম্পর্ক চুক্তির মাধ্যমেই সৃষ্টি হয়ে থাকে।

উদ্দীপকে ইমন ও সুমন সমঝোতার ভিত্তিতে ব্যবসায় গড়ে তুললেও পরবর্তীতে ব্যবসায়ে মূলধন বৃদ্ধির প্রয়োজন হওয়ায় এজাজকে তারা ব্যবসায়ের অংশীদার করতে চায়। কিন্তু এজাজ ব্যবসায়ের ঝামেলায় যেতে অস্বীকার করে এবং বলে অংশীদার হলেও বিনিয়োগের অধিক দায় সে নেবে না। এক্ষেত্রে এজাজের দায় সীমাবদ্ধ। তাই এজাজ হলো সীমাবদ্ধ অংশীদার। এদের দায় সাধারণত ব্যবসায়ে নিয়োজিত অংশীদারের মূলধন পর্যন্ত সীমাবদ্ধ হয়। তাই সে পরিচালনায় অংশ নিতে পারে না। অন্যদিকে ইমন ও সুমনের দায় অসীম। যদি এজাজের দায় অসীম হতো তাহলে নতুন করে পরিচালনায় অংশ নেওয়ার ফলে জটিলতা হতো। কিন্তু এক্ষেত্রে এজাজ দায়মুক্ত।

তাই বলা যায় মি. এজাজকে ব্যবসায়ে নেওয়া যৌক্তিক- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।

5 views

Related Questions