1 Answers

পারিপার্শ্বিকতার বিরূপ প্রতিক্রিয়া বলতে পরিবেশ দূষণকে বোঝানো হয়েছে, যা না ঘটলে পৃথিবী আরও সুন্দর হতো- এ বক্তব্যটি উদ্দীপকের আলোকে যথার্থ।

প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান কোনো কারণে তা ব্যাহত হলে বা প্রকৃতিতে তার কুপ্রভাব প্রতিফলিত হলে, তাকেই পরিবেশ দূষণ বলে।

উদ্দীপকে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে পরিবেশ দূষণ ঘটিয়ে পারিপার্শ্বিকতায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। কারণ বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো মানুষের উপকারের এতটা চেষ্টা চালাচ্ছে কিন্তু ব্যবসায়ের বিভিন্ন ক্ষতিকারক দিক যেমন- বর্জ্য পদার্থ, শিল্পকারখানার ধোঁয়া, ধূলাবালি, পচা পানি, বায়ুতে মিশে প্রতিনিয়ত পরিবেশকে দূষণ করছে। ফলে পারিপার্শ্বিকতায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে যার জন্য ব্যবসায় প্রতিষ্ঠানগুলো একমাত্র দায়ী। আবার - আবাসিক এলাকায় শিল্পকারখানা স্থাপনের ফলে মাত্রাতিরিক্ত শব্দ, মিথেন গ্যাস ও কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের মাধ্যমে পরিবেশ দূষণ হয়, যা পরিবেশের বিপর্যয় ডেকে আনে। যদি পৃথিবীতে এ ধরনের পরিবেশ দূষণ না থাকতো পৃথিবীর প্রাকৃতিক রূপ এভাবে বিনষ্ট হতো না এবং মানবদেহেও কোনো রোগ হতো না। সমাজের মানুষ সুখে- শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারত। তাই বলা যায়, পারিপার্শ্বিকতার বিরূপ প্রতিক্রিয়া না ঘটলে পৃথিবী আরও সুন্দর হতো বক্তব্যটি উদ্দীপকের আলোকে যথার্থ হয়েছে।

4 views

Related Questions