1 Answers
উদ্দীপকের 'তিতাস' নামক প্রতিষ্ঠানটি উৎপাদনমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পাববে বলে আমি মনে করি।
আধুনিক বিশ্বে ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে স্বীকৃত। আর্থসামাজিক প্রেক্ষাপটে কোনো দেশের অর্থনৈতিক উন্নতিতে ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম।
উদ্দীপকের এনামুল ও মাজেদ দুই বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে 'তিতাস' নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বীজ থেকে চারা উৎপাদন করেন। প্রতিষ্ঠানটিতে ফুল ও ফলসহ বিভিন্ন ধরনের চারা উৎপাদিত। এর ফলে তাদের নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি এলাকার অন্যান্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়েছে। আর এই কর্মসংস্থানের ফলে মাথাপিছু ও জাতীয় আয় বৃদ্ধি পায়। উক্ত প্রতিষ্ঠানটি উন্নতমানের গাছের চারা সরবরাহ করে সমাজের কল্যাণসাধন করেন। তাছাড়া উক্ত প্রতিষ্ঠানটির দেখাদেখি অন্যান্য যুবকরাও যদি এ রকম ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন তাহলে - এলাকার বেকার সমস্যা দূর হয়ে সমাজের উন্নয়ন ঘটবে।
এনামুল ও মাজেদের ব্যবসায়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং তাদের আরও আয়ের সুযোগ সৃষ্টির ফলে দেশের মাথাপিছু ও জাতীয় আয় বৃদ্ধি পায়। তাই বলা যায়, উদ্দীপকের 'তিতাস' নামক প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।