1 Answers

সজল তার জমির সার ব্যবস্থাপনা ও সার সংগ্রহের জন্য যে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবে তা হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা BADC।

কৃষির উন্নয়ন ও এর আধুনিকীকরণে বিএডিসি বিভিন্ন কার্যাবলি সম্পাদন করছে। কৃষি ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং কৃষি গবেষণা ক্ষেত্রে বিদেশি সহায়তার ব্যবহার সম্পর্কে সরকারকে পরামর্শ দান করে থাকে। বাংলাদেশের বিভিন্ন গবেষণা বিষয়ক প্রতিষ্ঠানের গবেষণা প্রস্তাব এবং তার বাস্তবায়ন কার্যক্রমের বাজেট এ প্রতিষ্ঠানটি মূল্যায়ন করে থাকে। এছাড়া গবেষণার মান নিশ্চিত করার জন্য দেশের প্রতিটি গবেষণা প্রতিষ্ঠানের গৃহীত কার্যক্রম এবং চলমান কার্যাবলির অগ্রগতি পরীক্ষণ করে থাকে। BADC সার ব্যবস্থাপনার আওতায় ১৯৬২ সাল হতে ১৯৯১-৯২ সাল পর্যন্ত দায়িত্বের সহিত আমদানি ও বিতরণ করেছে। কিছুদিন বন্ধ থাকার পর আবার ২০০৬-০৭ সাল হতে পুনরায় সার আমদানি ও বিতরণ করে সফলতার পরিচয় দেয়।

তাই বলা যায়, সজলের যোগাযোগকৃত প্রতিষ্ঠানটি বাংলাদেশের  কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

5 views

Related Questions