1 Answers

উদ্দীপকে আনিসুর রহমানের কাজী পেয়ারা রপ্তানি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমান বিশ্বে ব্যবসায় একটি দেশের অর্থনীতি ও উন্নতির নির্ধারক হিসেবে বিবেচিত হয়। যে দেশ ব্যবসায়-বাণিজ্যে যত বেশি অগ্রসর সে দেশ তত বেশি স্বাবলম্বী ও উন্নত। এটি সম্ভব হয় তখনই যখন নিজ দেশের পণ্যটি বিশ্ববাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।

উদ্দীপকে আনিসুর রহমান যশোরে বাণিজ্যিক ভিত্তিতে কাজী পেয়ারার চাষ করে ব্যাপকভাবে সফল হন। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যে পেয়ারা রপ্তানির পরিকল্পনা করেছেন। পেয়ারা রপ্তানি করা হলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে আনিসুর রহমান কাজী পেয়ারা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

4 views

Related Questions