1 Answers

ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে গঠিত সংস্থাটি অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন উক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সর্বাধিক ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি।

ইউরোপীয় ইউনিয়ন একটি স্বতন্ত্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্থা। ইউরোপ মহাদেশের মধ্যে গঠিত এ সংস্থা গড়ার মূল ধারণাটি আসে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা করার লক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত ইতিহাসের পর। ১৯৯৩ সালে EEC-এর নাম পরিবর্তন করে রাখা হয় ইউরোপীয় ইউনিয়ন বা EU।

উদ্দীপকে দেখা যায়, নিজেদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে ইউরোপের দেশগুলো একত্রিত হয়ে একটি সংস্থা গঠন করে। এ সংস্থার মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে অন্তর্ভুক্ত দেশসমূহ অভূতপূর্ব উন্নয়নে সক্ষম হয়েছে। যেহেতু বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে। সেহেতু উক্ত সংস্থাটি ইউনিয়নভুক্ত দেশগুলোর অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রতিযোগিতা হ্রাস করে নির্ধারিত নীতিমালা অনুসরণের মাধ্যমে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে।

সুতরাং বলা যায়, ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে গঠিত সংস্থাটি অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন উক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সর্বাধিক ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি।

4 views

Related Questions