1 Answers

AGM কলেজের বিদ্যমান নির্দেশনা পদ্ধতি পাসের হার বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি।

যে নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদানের পূর্বে ঊর্ধ্বতন নির্দেশের বিষয়বস্তু সম্পর্কে অধস্তনদের সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং তাদের পরামর্শ সংগ্রহের চেষ্টা চালান এবং তার ভিত্তিতে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় এ ধরনের নির্দেশনা পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা গণতান্ত্রিক মানসিকতাসম্পন্ন হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মতামত ও পরামর্শ গ্রহণ করে, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে। এরূপ নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত।

উদ্দীপকে ABC কলেজের অধ্যক্ষ স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করায় কলেজের পাসের হার ৫০% এর উপরে উঠছে না। AGM কলেজের অধ্যক্ষ সাহেব পাসের হার শতভাগে উন্নীত করার লক্ষ্য নিয়ে সকল শিক্ষক-কর্মচারীদের সভা আহ্বান করলে সকলে স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশগ্রহণ করে তাদের মতামত দেন। অধ্যক্ষ সাহেবও তাঁর মতামত পেশ করেন। সকলের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মকাণ্ড নির্ধারণ করা হলো।

এ অবস্থায় আমি বলব, উদ্দীপকের AGM কলেজের বিদ্যমান নির্দেশনা পদ্ধতি পাসের হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

5 views

Related Questions