1 Answers
উদ্দীপকে ইন্টারনেট নির্ভর ই-রিটেইলিং ব্যবসায়ের কথা উল্লেখ করা হয়েছে তা গতানুগতিক ব্যবসায় থেকে উত্তম।
ই-রিটেইলিং হলো ই-কমার্স তথা ই-বিজনেসের একটা বিশেষ রূপ যেখানে কোনোরূপ মধ্যস্থ ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়াই সরাসরি ইন্টারনেটের মাধ্যমে খুচরা বিক্রয় প্রতিষ্ঠান থেকে গ্রাহগদের পণ্য বা সেবা ক্রয়ের সুযোগ প্রদান করা হয়। ই-রিটেইলিং পদ্ধতিতে একজন ক্রেতা বা ভোক্তা তার কাঙ্ক্ষিত পণ্য ইন্টারনেটে সার্চ করতে পারে অথবা সরাসরি পরিচিত ওয়েবসাইটে গিয়ে খোঁজ করতে পারে।
উদ্দীপকে দেখা যায় মি. ফোরকান আল হামিদ একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি বিভিন্ন দোকানে দোকানে ঘুরে প্রয়োজনীয় পণ্য কিনে সময় নষ্ট করতে নারাজ। এজন্য তিনি ইন্টারনেটে দোকানের ওয়েবসাইটে যেয়ে পণ্য ও মূল্য তালিকা সার্চ করে পণ্য ক্রয়ের অর্ডার দেন। তার এই ইন্টারনেট নির্ভর ব্যবসায়টি হলো ই-রিটেইলিং। ই- রিটেইলিং হলো ইলেক্ট্রনিক পদ্ধতিতে খুচরা পণ্যের ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান। এর মাধ্যমে সহজেই পণ্য ক্রয় করা যায়। ই-রিটেইলিং হলো এমন এক ধরনের ইলেক্ট্রনিক ব্যবসায় পদ্ধতি যেখানে গ্রাহককে দোকানে ঘুরে ঘুরে পণ্য কিনতে হয় না। এ পদ্ধতিতে একজন ক্রেতা বা ভোক্তা তার কাঙ্ক্ষিত পণ্য ইন্টারনেটে সার্চ করতে পারে অথবা সরাসরি পরিচিত ওয়েবসাইটে গিয়ে খোঁজ করতে পারে। পরবর্তীতে ক্রেতা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পণ্যের মূল্য তালিকা দেখে পণ্যের অর্ডার সরবরাহ করতে পারেন। পরে সুবিধামতো সময়ে ফরমায়েশকৃত পণ্য তার হাতে পৌঁছে যায়। এতে করে ক্রেতার বায়, সময় বেঁচে যায়।
সুতরাং আমার মতে, ইন্টারনেট নির্ভর ই-রিটেইলিং ব্যবসায় গতানুগতিক ব্যবসায় থেকে উত্তম।