1 Answers

উদ্দীপকে মিসেস ফয়জুন্নেসার ব্যবসায় আরম্ভ করার আগে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, নিবন্ধন প্রভৃতি আইনগত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন ছিল।

জনগণের কল্যাণে সরকার নানা ধরনের আইন পাস করে। ব্যবসায়ের জন্যেও কিছু আইন প্রযোজ্য। ব্যবসায়ের কিছু অত্যাবশ্যকীয় আইন আছে যা ব্যবসায়ের জন্য প্রয়োজন। যেমন- নিবন্ধন, ট্রেডলাইসেন্স প্রভৃতি।

উদ্দীপকে মিসেস ফয়জুন্নেসা যশোর শহরে ফয়জুন্নেসা ফুলসজ্জা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার ফুলের ব্যাপক চাহিদা থাকায় তিনি কয়েক দিনের মধ্যেই ব্যবসায়ে সফলতা অর্জন করেন। কিন্তু তার প্রতিষ্ঠানের আইনানুগ কাগজ পত্রাদি না থাকায় আইন প্রয়োগকারী সংস্থা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। তাই মিসেস ফয়জুন্নেসার করণীয় হলো আইনগত জটিলতা দূর করে প্রয়োজনীয় কাগজ পত্রাদি ব্যবস্থা করে আইনগত সমস্যা সমাধান করা।

সুতরাং বলা যায়, মিসেস ফয়জুন্নেসার উচিত ছিল ব্যবসায় আরম্ভের পূর্বে ব্যবসায়ের সকল আইনানুগ দলিলপত্রাদির ব্যবস্থা করা।

5 views

Related Questions