1 Answers

হ্যাঁ, আমি মনে করি, ১৯৫৪ সালের নির্বাচনের মাধ্যমেই বাঙালি জাতি স্বাধীনতা অর্জনের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পাকিস্তান সরকারের পাহাড়সম ষড়যন্ত্র বাঙালিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। এর অন্যতম উদাহরণ হলো ১৯৬২ সালের শরীফ শিক্ষা কমিশন রিপোর্টে ৬ষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি পর্যন্ত ইংরেজি পাঠ বাধ্যতামূলক, উর্দুকে জনগণের ভাষায় পরিণত করা এবং একই সাথে জাতীয় ভাষার জন্য একটি সাধারণ বর্ণমালা প্রবর্তনের চেষ্টা ইত্যাদি। তবে এসব বিষয়াবলির বিরুদ্ধে ছাত্ররা আন্দোলনে নামে। বাংলার ছাত্র-শিক্ষক রাজনীতিবিদসহ সাধারণ লোকজন ১৯৫৪ সালের নির্বাচনের মাধ্যমে নিজেদের অর্জিত আস্থার প্রতি বিশ্বাসী হতে শুরু করে। এই নির্বাচনে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় পশ্চিম পাকিস্তানের কর্তৃত্ব ও প্রভাব থেকে মুক্ত হওয়ার রায় প্রদান করে। পূর্ব বাংলায় বাঙালিদের শাসন দেখতে তারা যে আগ্রহী তা প্রকাশিত হয় এবং চূড়ান্তভাবে অনেকেই দেশ স্বাধীনের স্বপ্ন দেখতে থাকে। ফলে দিন দিন আন্দোলন বৃদ্ধি পায় এবং একসময় দেশ স্বাধীন হয়। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ১৯৫৪ সালের নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতি প্রমাণ করে যে, জনগণই সব ক্ষমতার উৎস যা তাদের স্বাধীনতাকামী বাঙালি জাতিতে পরিণত করে।

5 views

Related Questions