1 Answers
উদ্দীপকের মি. করিম ও বাবুলের মধ্যে মি. করিম দক্ষ ব্যবস্থাপক বলে আমি মনে করি।
ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে সঠিক ও দক্ষভাবে ব্যবস্থাপকীয় কার্যসম্পাদন ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সম্পদসমূহের কাম্য ব্যবহার নিশ্চিতকরণকে বোঝায়। যেকোনো প্রতিষ্ঠান সফলতার সাথে পরিচালনা করার ক্ষেত্রে ব্যবস্থাপকীয় দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবস্থাপনার সঙ্গে শ্রমিক-কর্মীদের সৌহার্দপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করে। নির্দেশ প্রণয়নের ব্যাপারে নির্বাহীরা অধস্তন কর্মীদের সঙ্গে পরামর্শ করার ফলে উভয় পক্ষের মধ্যে দূরত্ব হ্রাস পায় এবং সমঝোতা বৃদ্ধি পায়।
উদ্দীপকে মি. করিম, করিম টেক্সটাইলের কর্ণধার। তিনি তার প্রতিষ্ঠানের অধস্তনদের সাথে সর্বদা যোগাযোগ রাখেন। কোনো কাজের নির্দেশনা নির্ধারণের পূর্বে তাদের সাথে আলাপ-আলোচনা করে নির্ধারণ করেন। এতে কর্মীরা নির্দেশনা বাস্তবায়নে খুব উৎসাহিত হয়। অপরদিকে, বাবুল টেক্সটাইল মিলের মালিক মি. বাবুল। তিনি মনে করেন, কর্মীদের সাথে আলাপ-আলোচনা করতে যাওয়া মানে অযথা সময় নষ্ট করা। তাই তিনি তার আদেশ-নির্দেশ পালন করতে অধস্তনদের বাধ্য করেন। মি. বাবুল লক্ষ করলেন, প্রায় মাসেই তার প্রতিষ্ঠান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না।
উদ্দীপকে মি. করিম তার পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে দক্ষ ব্যবস্থাপকের পরিচয় দিয়েছেন। সুতরাং উদ্দীপকে উল্লেখ মি. করিম ও বাবুলের মধ্যে মি. করিম বেশি দক্ষ ব্যবস্থাপক।