1 Answers
শিপলুকে অবশ্যই একজন সফল উদ্যোক্তা বলা যায় বলে আমি মনে করি।
শিপলুর শিক্ষাগত যোগ্যতা কম ছিল, আর্থিকভাবেও ছিলেন অসচ্ছল, সামান্য কিছু টাকা দিয়ে কার্যক্রম শুরু করেছিলেন তিনি। অল্প কিছুদিনের মধ্যেই তার ডিজাইন করা শাড়ি লোকপ্রিয় হয়। তিনি স্কুল কলেজের আল্পনার মাধ্যমে শুরু করে দেশের নামকরা বুটিক হাউজের মধ্যে নিজের স্থান করে নিতে সক্ষম হয়েছেন। এ কারণেই আমার মতে শিপলু একজন সফল উদ্যোক্তা।
উদ্দীপকটিতে মি. শিপলুর অর্থের কোনো যোগানদাতা ছিল না। বাবার জমানো সামান্য কিছু টাকা দিয়ে শুরু হয় শিপলুর উদ্যোগী জীবন। উদ্যোগৌ জীবনে কোনো প্রকার জটিলতার মধ্যে পড়তে হয়নি তাকে। বেশ সাবলীলভাবেই পাড়ি দিয়েছেন অনেক পথ। নিজের সৃষ্টির মাধ্যমে আজ দেশের একজন নামকরা বুটিক হাউজের মালিক হয়েছেন। বুটিক হাউজের জগতে নিজেকে এক অনন্য চূড়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। জয় করেছেন মানুষের দৃষ্টিকে।
পরিশেষে বলা যায়, অনেক গুণে গুণান্বিত শিপলুকে আমরা সত্যিকারভাবেই একজন সফল উদ্যোক্তা বলতে পারি।