দারিদ্র্য বিমোচনে 'V' এর প্রচেষ্টা কতটুকু সহায়ক? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
দারিদ্র্য বিমোচনে 'V' এর প্রচেষ্টা অর্থাৎ জাকাত আদায় অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ বলেই আমি মনে করি। জাকাত একটি অর্থনৈতিক ইবাদত এবং ইসলামি অর্থব্যবস্থার মূলভিত্তি। শোষণ ও বঞ্চনাবিহীন সুষম অর্থব্যবস্থা গড়ে তোলার মাধ্যম হিসেবে জাকাতের ভূমিকা অতুলনীয়। বিশেষ করে সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণে জাকাত ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন অত্যন্ত কার্যকর পন্থা। 'V' এ সত্যটি উপলব্ধি করতে পেরেছেন।
উদ্দীপকের 'V' এর জাকাত প্রদানের অন্যতম লক্ষ্য হলো দারিদ্র্য দূরীকরণ। তার এ লক্ষ্য জাকাত আদায়ের মাধ্যমে সহজেই পূরণীয়। তবে সেক্ষেত্রে সমাজের সব ধনী লোকদেরকে নিয়ম মেনে জাকাত দান করতে হবে। জাকাতের মাধ্যমে সমাজের দরিদ্র শ্রেণির লোকদের অর্থনৈতিক নিরাপত্তা বিধান হয়। আল্লাহ তায়ালা বলেন, 'জাকাত কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী কর্মচারী ও যাদের মন আকর্ষণ প্রয়োজন তাদের হক...' (সুরা আত্ তাওবা: ৬০)। এ আয়াত থেকে বোঝা যায়, জাকাত প্রদানে নির্দিষ্ট শ্রেণির লোক উপকৃত হয়, যারা মূলত দারিদ্র্যের শিকার। জাকাতের অর্থ পেলে তাদের অভাব-অনটন নির্মূল হয়। এমনকি সরকারি ব্যবস্থাপনায় জাকাত প্রদানের মাধ্যমে দরিদ্রদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো যায়। এভাবে জাকাত দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের 'V' এর মতো সব সম্পদশালী মুসলমানদের উচিত নিয়মানুসারে জাকাত আদায়ের মাধ্যমে দারিদ্র্য নির্মূলে অবদান রাখা।