1 Answers

উদ্দীপকের করিমের জমির মাটির উর্বরতা কম। মাটির অনুর্বরতার সমস্যা উত্তরণে করিমকে জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে।

উদ্ভিদ বা ফসলকে উপযুক্ত পরিমাণ ও অনুপাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করার ক্ষমতাকে মাটির উর্বরতা বলে। কোন মাটি তখনই অনুর্বর হয় যখন এর মধ্যে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো অনুপস্থিত থাকে।

জৈব পদার্থ মাটিতে ভৌত ও রাসায়নিক ধর্মের উন্নয়ন সাধন করে। এছাড়াও জৈব পদার্থ উদ্ভিদের দরকারি পুষ্টি উপাদান সরবরাহ করে। মাটির উর্বরতা রক্ষায় জমিতে প্রচুর পরিমাণে গোবর, পচা আবর্জনা, খৈল, সবুজ সার, হাড়ের গুঁড়া, হাঁস- মুরগির বিষ্ঠা ইত্যাদি নিয়মিতভাবে প্রয়োগ করতে হবে। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ ইত্যাদি পুষ্টি উপাদান মাটিতে যুক্ত হয়। যার কারণে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। ফলে মাটির গঠন ও গুণগত মান উন্নত হয়। মাটির পানিধারণ ক্ষমতা ও বায়ু চলাচল বৃদ্ধি পায়। ফলে মাটিস্থ অণুজীবগুলো ক্রিয়াশীল হয়। এতে মাটি উর্বর হয়।

সুতরাং উক্ত আলোচনা থেকে এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে, জৈব পদার্থ প্রয়োগ করে করিম তার সমস্যা সমাধান করতে পারবে।

4 views

Related Questions