1 Answers
উৎপাদন বৃদ্ধিতে 'নির্দেশনার ঐক্য নীতি' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একইভাবে কার্যসম্পাদনের নীতি মেনে চলাকে নির্দেশনার ঐক্য নীতি বলা হয়। অর্থাৎ কর্মীরা কীভাবে, কখন, কোথায়, কোন কাজ সম্পাদন করবেন, সে সম্পর্কিত দিকনির্দেশনা একই রকম হতে হবে। নির্দেশনার ঐক্য নীতি পালিত না হলে উৎপাদন প্রক্রিয়া সঠিকভাবে চলতে পারে না বলে উৎপাদন বৃদ্ধিও সম্ভব হয় না।
উদ্দীপকে দেখা যায়, নির্দেশনার ঐক্য নীতি সঠিকভাবে বজায় না থাকার কারণে সঠিক সময়ে ও সঠিক উপায়ে কার্যসম্পাদন সম্ভব হয় নি। কিন্তু এখানে যদি একাধিক বসের ভিন্ন ভিন্ন নির্দেশনা না থেকে একজনমাত্র বসের সুনির্দিষ্ট নির্দেশনা থাকত অর্থাৎ নির্দেশনার ঐক্য নীতি বজায় থাকত তাহলে কার্যসম্পাদন অত্যন্ত নিপুণ হতো।
সুতরাং বলা যায়, প্রাতিষ্ঠানিক উৎপাদন বৃদ্ধি কিংবা অন্য যেকোনো উদ্দেশ্য অর্জনে নির্দেশনার ঐক্য নীতি নিয়ামক হিসেবে কাজ করে।