প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে 'আদেশের ঐক্য নীতি' কতটুকু অপরিহার্য? বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে 'আদেশের ঐক্য নীতি' অনুসরণ একান্ত অপরিহার্য।
যে নীতি মোতাবেক কেবল একজন বস অধস্তনকে আদেশ দেন, তাকে আদেশের ঐক্য নীতি বলে। এ নীতি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সহজতর করে।
আলোচ্য উদ্দীপকে অধ্যক্ষ মি. শামছুল ইসলামের আদেশ মোতাবেক পিয়ন আনিস কাজ করতে পারলে যথাসময়ে চিঠিটি পোস্ট করা যেত এবং অধ্যক্ষ মহোদয়ের লক্ষ্য অর্জন সম্ভব হতো। কিন্তু উপাধ্যক্ষ মি. শরীফ আনিসকে আরেকটি কাজের দায়িত্ব দেওয়ার ফলে তিনি যথাসময়ে চিঠিটি পোস্ট করতে পারেন নি এবং অধ্যক্ষ মহোদয়ের লক্ষ্য অর্জিত হয় নি। কিন্তু প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে একক বস কর্তৃক কর্মীদের আদেশ দেওয়া গেলে সহজেই লক্ষ্য অর্জন সম্ভব হতো। তাই যেকোনো প্রতিষ্ঠানকে তার প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের উদ্দেশ্যে আদেশের ঐক্য নীতি তৈরি করা এবং তা বজায় রাখা একান্ত জরুরি।