1 Answers
ব্যবস্থাপনায় আদেশের ঐক্য নীতি বলতে একজন অধস্তনের আদেশকর্তা একজনমাত্র ব্যক্তি হওয়াকে বোঝায়।
প্রতিষ্ঠানের প্রতিটি ব্যক্তি বা বিভাগ শুধু একজন ঊর্ধ্বতনের নিকট থেকে আদেশ, নির্দেশ পালন করার নীতিকে আদেশের ঐক্যের নীতি বলে। এ নীতির মূলকথা হলো একজন কর্মীর প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। অর্থাৎ প্রত্যেক কর্মী একজনমাত্র নির্বাহীর অধীনে থাকবে এবং তার আদেশ মেনে চলবে।
11 views
Answered