1 Answers
আদেশের ঐক্য বলতে একজন কর্মী একজনমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে আদেশপ্রাপ্ত হবে।
নির্দেশনায় আদেশের ঐক্য অত্যন্ত জরুরি। অর্থাৎ নির্দেশনাকে বাস্তবে রূপায়িত করার অন্যতম একটি নীতি হলো আদেশের ঐক্য। আদেশের ঐক্য নীতি অনুযায়ী একজন কর্মী একই সময়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে নির্দেশনা পেতে পারেন। কেননা একাধিক নির্বাহীর নিকট থেকে নির্দেশনা পেলে কর্মী তার নির্দেশ বাস্তবায়নে সমস্যায় নিপতিত হয়। এজন্য আদেশের ঐক্যনীতি অনুযায়ী দ্বৈত অধীনতা পরিহার করা হয়।
5 views
Answered