1 Answers

আদেশের ঐক্য নীতির মূলকথা হলো একজন অধস্তন কর্মীকে শুধু একজন নির্বাহী কার্যাদেশ দিবে।

আদেশের ঐক্য নীতি অনুযায়ী একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে আদেশ গ্রহণ করবে এবং কাজের রিপোর্ট ঐ ঊর্ধ্বতনের কাছেই প্রদান করতে বাধ্য থাকবে। নির্দেশ সর্বদা উপর স্তর হতে নিম্ন স্তরের দিকে নেমে আসে। এ নীতিকে 'আদেশের ঐক্য' বলা হয়। ফেয়লের এ নীতির ফলে কর্মীদের দ্বৈত - আদেশ দেওয়ার সুযোগ থাকে না। ফলে কর্মীদেরকে একটি কাজের জন্য একাধিক ঊর্ধ্বতন নির্বাহীর আদেশ পালন করতে হয় না। ঊর্ধ্বতন বা আদেশদাতা একাধিক হলে কর্মীর পক্ষে সকলের আদেশ অনুসরণে সমস্যা হয় এবং প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ নীতির বক্তব্য হলো একজন কর্মী একটি নির্দিষ্ট কাজের জন্য মাত্র একজন ঊর্ধ্বতন থেকে আদেশ গ্রহণ করবেন। একজন অধস্তন কর্মীর কাছে একাধিক ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ এলে কর্মী কোন আদেশ পালন করবে তা স্থির করতে পারে না।

7 views