1 Answers

কার্যকর সমন্বয়ের ক্ষেত্রে উদ্দেশ্যের ঐক্যনীতি একটি প্রধান আদর্শ হিসেবে গণ্য।

প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের উদ্দেশ্য যেমন আলাদা তেমনি প্রত্যেক কর্মীর কাজের উদ্দেশ্যও থাকে ভিন্ন ভিন্ন। কিন্তু সার্বিক প্রাতিষ্ঠানিক লক্ষ্য থাকে এক ও অভিন্ন। প্রাতিষ্ঠানিক মূল লক্ষ্যের আলোকে এর বিভিন্ন বিভাগের উদ্দেশ্য যদি নির্দিষ্ট করা যায় ও তার আলোকে উপবিভাগীয় পর্যায়ের উদ্দেশ্য নিরূপিত হয় এবং সেই সাথে সমান্তরাল বিভাগ ও উপবিভাগের উদ্দেশ্যও যদি সমন্বিত হয় তবে কাজ অনেক সহজ হয়। কারণ উদ্দেশ্যকে সামনে রেখেই বিভিন্ন বিভাগ ও উপবিভাগে পরিকল্পনা প্রণীত হয়। তাই প্রতিষ্ঠানের দলগত লক্ষ্য ও কর্মীদের একক লক্ষ্যের মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে।

4 views