1 Answers
উদ্দীপকে মালিবাগ বাজার কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত ভেজালমুক্ত ও উন্নত পণ্যসামগ্রী সরবরাহের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে। নৈতিকতা অনুসরণ করে ব্যবসায় করলে তা সমাজ, দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত করে।
মালিবাগ বাজার কর্তৃপক্ষ ঐ বাজারকে ফরমালিনমুক্ত বাজার ঘোষণা করে। একই সাথে কোনো ব্যক্তি ফরমালিনযুক্ত পণ্যসামগ্রী বিক্রি করলে তাকে ১০,০০০ টাকা জরিমানা ও তার দোকান এক মাসের জন্য বন্ধের আইন করে। এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ফলে কোনো ব্যবসায়ী ফরমালিনযুক্ত পণ্য বিক্রির সাহস পাবে না। এতে ঐ এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ নিশ্চিন্তে উন্নত মানের পণ্য ক্রয়ের সুযোগ পাবে। উন্নত ও ফরমালিনমুক্ত খাবার গ্রহণের মাধ্যমে মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে।
সুতরাং মালিবাগ বাজার কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত ভেজালমুক্ত ও টাটকা পণ্য সরবরাহের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে বলে আমি মনে করি।