1 Answers

উদ্দীপকের রবি কসমেটিকস কর্তৃক গৃহীত উদ্যোগ তাদের প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে বলে আমি মনে করি।

ব্যবসায়ের বুদ্ধিবৃত্তিক সম্পদ ট্রেডমার্ক হলো প্রতীক, চিহ্ন বা সংকেত যা পণ্যকে নকল হওয়ার হাত থেকে রক্ষা করে।

রবি কসমেটিকস প্রতিষ্ঠানটি তাদের পণ্যে নির্দিষ্ট প্রতীক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে, যা ট্রেডমার্ক হিসেবে পরিচিত। এ ধরনের প্রতীক ব্যবহার করার ফলে ক্রেতাগণ সহজেই রবি কসমেটিকসের পণ্য নকল করে অনিল কসমেটিকসের পণ্য বলে চালিয়ে দিতে পারবে না। আবার পণ্য নকল করলেও রবি কসমেটিকস প্রতিষ্ঠানটি আইনগত সহায়তা নিতে পারে এবং ক্ষতিপূরণ পাবে। ফলে রবি কসমেটিস তাদের পণ্যের চাহিদা এবং বিক্রি ধরে রাখতে পারবে।

সুতরাং, উপরিউল্লিখিত উপায়ে রবি কসমেটিকস কর্তৃক গৃহীত উদ্যোগ তাদের প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে।

5 views

Related Questions