1 Answers
উদ্দীপকে উল্লেখ্য সংস্থাটির প্রচারণা সফল হলে দেশ রাজস্ব আয়সহ নানাভাবে উপকৃত হবে।
সরকারি যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা সংস্থা দেশের জনকল্যাণে এবং দেশের উন্নতিতে কাজ করে থাকে।
উদ্দীপকের সংস্থাটি হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। সংস্থাটি সুন্দরবনকে সারা বিশ্বের আকর্ষণীয় প্রথম স্থান হিসেবে নির্বাচিত করতে আহ্বান জানায়। তাদের এ আহ্বানে সুন্দরবন যদি প্রথম স্থান লাভ করে তবে সারাবিশ্বের মানুষজন বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে ধারণা পাবে। তারা বাংলাদেশ ভ্রমণে উৎসাহী হবে।
দেশে অধিক পর্যটকের আগমন ঘটলে বৈদেশিক আয় বৃদ্ধি পাবে। এ অবস্থায় সরকারও পর্যটন শিল্পের উন্নয়নে মনোযোগী হবে। অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত সুযোগ-সুবিধাও এতে নিশ্চিত হবে। এছাড়া দেশের ভ্রমণকারী লোকজনও সুন্দরবনে যেতে উৎসাহ পাবেন। এর ফলে পর্যটন খাতে দেশের রাজস্ব আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে।