উদ্দীপকে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশ হওয়ার সম্ভাবনা কতখানি? তোমার মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
বাপেক্সের সহায়তা গ্রহণ করলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে উন্নত দেশে রূপান্তর করা সম্ভব।
বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। এদেশের অর্থনৈতিক উন্নয়ন করা গেলে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশে রূপান্তর করা সম্ভব। এই লক্ষ্যে সরকার যদি বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে এর মাধ্যমে তেল-গ্যাস ও খনিজ সম্পদ উত্তোলন করে তাহলে সম্পূর্ণ সম্পদই এদেশে থেকে যাবে। কিন্তু যদি বহুজাতিক কোম্পানিগুলো এগুলো উত্তোলন করে তাহলে সমস্ত অর্থ বাইরে পাচার হবে। অথচ যদি বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি করা যায় তাহলে এদের মাধ্যমে দেশের সম্পদ উত্তোলন করে দেশে রাখা যাবে। সেই উত্তোলিত খনিজ সম্পদ দ্বারা দেশীয় চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করার মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে যার দ্বারা বড় বড় স্থাপনা দেশীয় অর্থ দ্বারা নির্মাণ করা সম্ভব হবে। ফলে উন্নয়নশীল দেশকে উন্নত দেশে রূপান্তর করা যাবে।
সুতরাং বলা যায়, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশ হওয়ার সম্ভাবনা অনেক।