1 Answers
আমার মতে মান্নানকে তার কাজ হতে বিরত রাখতে আজাদের পরামর্শ আগ্রাহ্য করলেও তাকে যুক্তিসহকারে কৃত্রিম সার প্রয়োগের কুফল এবং জৈব সারের উপকারিতা সম্পর্কে বোঝাতে হবে।
প্রতিনিয়ত কৃষিপণ্য উৎপাদনকারীরা খাদ্য উৎপাদনে রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে মানুষ ও পরিবেশের নানাভাবে ক্ষতি করছে। এ বিষয়টি প্রতিরোধ করা ব্যবসায়ের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে।
কৃত্রিম সারের ব্যবহারের মাধ্যমে মানুষের শরীর এবং পরিবেশে যে বিরূপ প্রভাব পড়ে সে সম্পর্কে ধারণা দিতে হবে। এক্ষেত্রে মান্নানকে সরকার বা ব্যক্তিগত উদ্যোক্তার মাধ্যমে বিভিন্ন বিষয় বা কৃত্রিম সার ব্যবহারের কুফল জানাতে হবে। তাছাড়া পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ ও শাস্তির ব্যবস্থা করার মাধ্যমে তাকে তার কাজ থেকে বিরত রাখা যায়।
সুতরাং বলা যায়, উপর্যুক্ত উপায়ে মান্নানকে তার কাজ থেকে বিরত রাখা যায়।