1 Answers

যথাযথ বিজ্ঞাপন ও প্রচারই উদ্দীপকের প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের উপায় হতে পারে'- বাজারজাতকরণ প্রসারের আলোকে উক্তিটি যৌক্তিক বলে আমি মনে করি।

 পণ্য বা সেবার ব্র্যান্ড সম্পর্কে ৰাজারজাতকরণ প্রসার গ্রাহকদের মধ্যে আগ্রহ তৈরি করে। ফলে পণ্যের বিক্রয় বাড়ে। এটি ব্যবসায়ের ক্ষেত্রে পণ্যের তথ্যগত বাধা দূর করে। বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, ব্যক্তিক বিক্রয়, প্রচার প্রভৃতি এর অন্তর্গত।

 উদ্দীপকের জনাব কবিরের কারখানায় বাঁশ ও বেতের আসবাবপত্র তৈরি করা হয়। এগুলো তিনি ঢাকার বিভিন্ন দোকানে সরবরাহ করেন। বাঁশ ও বেতের এ আসবাবপত্রগুলো দেখতে সুন্দর ও টেকসই। আবার এগুলো দামেও সস্তা। তবে এসব পণ্য সম্পর্কে ক্রেতাদের তেমন একটা ধারণা নেই। ফলে বাঁশ ও বেতের তৈরি সামগ্রীর বিক্রয়ের পরিমাণ খুবই কম। ন জনাব কবির এ অবস্থায় বাজারজাতকরণ কাজটি করতে পারেন। এ লক্ষ্যে তার উৎপাদিত পণ্যের বিজ্ঞাপন ও প্রচারের ব্যবস্থা করতে হবে। এতে বাঁশ ও বেতের আসবাবপত্র সম্পর্কে মানুষের ধারণা হবে। তারা এসব কিনতে আগ্রহী হবে। আর জনাব কবিরের পণ্যের পরিচিতি বাড়লে বিক্রয়ের পরিমাণও বাড়তে থাকবে। এভাবে তার মুনাফা বাড়বে ও তিনি লাভবান হবেন। 

সুতরাং, পণ্যের বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে জনাব কবির ব্যবসায়ের বিক্রি বাড়াতে পারবেন।

5 views

Related Questions