1 Answers

জ্যেষ্ঠতা ও যোগ্যতার সমন্বয়ে পদোন্নতি প্রদান প্রতিষ্ঠানের সমস্যা সমাধান করতে পারে- এর সাথে আমি একমত।

যোগ্য ব্যক্তি বাছাইকালে প্রতিষ্ঠানের সম্ভাব্য ব্যক্তিদের মধ্য থেকে চাকরিকাল এবং যোগ্যতা উভয় বিষয়টিকে বিবেচনায় নিয়ে পদোন্নতি প্রদানকেই জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে। জ্যেষ্ঠত্বভিত্তিক ও যোগ্যতাভিত্তিক এ দুটি পদোন্নতি পদ্ধতির অসুবিধা দূরপূর্বক সার্বিক সুবিধা অর্জনের জন্য উভয় পদ্ধতির সংমিশ্রণে বর্তমানকালে অনেক, প্রতিষ্ঠানেই এ ধরনের পদোন্নতি পদ্ধতি অনুসরণ করা হয়।

এতে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠত্ব এবং যোগ্যতা উভয়কে আলাদা আলাদ গুরুত্ব প্রদান করে তার ফলাফলের ভিত্তিতে কর্মীকে নির্বাচন করা হয়ে থাকে। এতে পুরাতন কর্মীদের যেমনি ধরে রাখা যায় অপরপক্ষে যোগ্যতাসম্পন্ন কর্মীরাও সন্তুষ্ট থাকে।

উদ্দীপকে ক, খ, গ, ঘ ৪ জন স্টার হাউজিং লি. এর সহকারী বিক্রয় ব্যবস্থাপক। এ পদে 'ক' ৫ বছর, 'খ' ৮ বছর, 'গ' ১০ বছর এবং 'ঘ' ৯ বছর ধরে চাকরি করছেন। বিগত তিন বছরে 'ক' ( a 0+90+bro) ২০০টি ফ্ল্যাট, 'খ' (20 + 60 + 2y) ৭৬টি ফ্ল্যাট, 'গ' (80 + bc + 9c) ১৮০টি এবং 'ঘ' (2a + 90 + 60) ১০৫টি ফ্ল্যাট বিক্রয় করেন। ২০১৩ সালে বিক্রয় ব্যবস্থাপকের পদটি শূন্য হওয়ায় প্রতিষ্ঠান 'ক" কে উক্ত পদে নিয়োগ প্রদান করে। এতে ক্ষুব্ধ হয়ে 'গ' চাকরি ছেড়ে দেন। 'খ' ও 'ঘ' চাকরি ত্যাগের ব্যাপারে চিন্তাভাবনা করছে। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এ নিয়ে চিন্তিত।

তাই বলা যায় স্টার হাউজিং লি. এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে বা এ সমস্যার সমাধান করতে হলে জ্যেষ্ঠতা ও যোগ্যতার সমন্বয়ে পদোন্নতি প্রদান করতে হবে।

4 views

Related Questions