1 Answers

উদ্দীপকে মি. নোমানের মানসম্পন্ন কাঁচামাল আমদানি কর্মীদের স্বেচ্ছামূলক সমন্বয়ে উৎসাহিত করছে এর সাথে আমি একমত।

যখন কোনো প্রতিষ্ঠানের কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে প্রাতিষ্ঠানিক তথা ব্যবস্থাপকীয় সরাসরি ও প্রত্যক্ষ হস্তক্ষেপ ব্যতীতই যে সমন্বয় ব্যবস্থার উন্নয়ন করে, তাকে স্বেচ্ছামূলক সমন্বয় বলে।

উদ্দীপকে মি. নোমান অত্যন্ত মানসম্পন্ন কাঁচামাল আমদানি করেন। এতে কর্মীদের কাজ করতে সহজ হওয়ায় তারা নিজস্ব উদ্যোগেই বিভিন্ন ধরনের কাজ সম্পাদন ও যোগাযোগ রক্ষা করে। ফলে কর্মীরা তাদের অনুকূলে পণ্য পেয়ে থাকে এবং নিজস্ব উদ্যোগেই সমন্বয়সাধনের কাজটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মীর মধ্যে যত বেশি অনানুষ্ঠানিক সম্পর্ক ও সহজ সংগঠন কাঠামো নিশ্চিত করা যাবে, স্বেচ্ছামূলক সমন্বয় ব্যবস্থা তত বেশি উৎসাহিত হবে। এতে কর্মীরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কার্যসম্পাদন করবে এবং প্রয়োজনীয় বিষয়ে নিজেই যোগাযোগ রক্ষা করবে। ফলে কর্মীরা উৎসাহিত হয়ে প্রতিষ্ঠানে কাজ করবে।

তাই বলা যায়, মি. নোমানের মানসম্মত কাঁচামাল আমদানি করার বিষয়টি কর্মীদের স্বেচ্ছামূলক সমন্বয়ে উৎসাহিত করবে।

4 views

Related Questions