1 Answers
"উদ্দীপকের চেয়ে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের ভাব অধিকতর গভীর ও ব্যাপক।"- মন্তব্যটি যথার্থ।
সততা, ক্ষমাশীলতা, সহনশীলতা মানুষের মানবীয় গুণ। এসব গুণ একজন মানুষকে মহান করে তোলে। মানবকল্যাণে আত্মনিয়োগ করা ব্যক্তিই সৃষ্টির সেরা জীব।
উদ্দীপকে একজন নেতার অনাড়ম্বর জীবনযাপনের দিকটি প্রকাশ পেয়েছে। শত ঐশ্বর্য আর বিলাসী জীবন ভোগ করার সুযোগ থাকার পরও তিনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। কোনো লোভ-লালসা তাকে ছুঁতে পারেনি। এই বিষয়টি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হযরত মুহম্মদ (স.)-এর মধ্যেও প্রকাশ পেয়েছে। তিনিও আড়ম্বরহীন জীবনযাপন করেছেন। কিন্তু এ বিষয়টি ছাড়াও আলোচ্য প্রবন্ধে তাঁর মৃত্যু সংবাদে মদিনাবাসীর শোক, ইসলাম প্রচার করতে গিয়ে শত্রুর দ্বারা আক্রান্ত হওয়া, শত্রুকে ক্ষমা করে দেওয়া ইত্যাদি বিষয়ের প্রকাশ ঘটেছে।
উদ্দীপকে আলোচ্য রচনার হযরত মুহম্মদ (স.)-এর জীবনযাপনের একটি দিক প্রকাশ পেয়েছে মাত্র। এ বিষয়টি ছাড়াও তাঁর জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ। তিনি ছিলেন মহৎ, ক্ষমাশীল, মানবিক, সহনশীল, সৎ ও উদার। তার এসব বৈশিষ্ট্য আলোচ্য প্রবন্ধে অধিকতর গভীর করে তুলেছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।