1 Answers
মহাপরিনির্বাণ সূত্রে বুদ্ধ যে বিষয়ের দেশনা করেন তা ভিক্ষুদের সপ্ত অপরিহাণীয় ধর্ম। আমি এর সাথে একমত। কারণ ভিক্ষুসঙ্গের স্থায়িত্ব ও ভবিষ্যৎ কল্যাণার্থে বুদ্ধ মহাপরিনির্বাণ সূত্রে এ অনুশাসনসমূহ দেশনা করেন এবং বলেন যে, এগুলো পালন করলে কখনোই তাদের পরাজয় হবে না।
ভিক্ষুদের সপ্ত অপরিহাণীয় ধর্মসমূহ হলো-
১. ভিক্ষুগণ একত্রে সম্মিলিত হবেন।
২. ভিক্ষুগণ একতাবদ্ধ থেকে একসঙ্গে সঙ্ঘ-কর্তব্য সম্পাদন করবেন।
৩. ভিক্ষুগণ নির্দেশিত শিক্ষাপদসমূহ পালন করবেন।
৪. ভিক্ষুগণ বয়োজ্যেষ্ঠ ভিক্ষুদের সম্মান, পূজা ও সেবা করবেন।
৫. ভিক্ষুগণ পুনর্জন্মের কারণ তৃষ্ণার বশবর্তী হবেন না।
৬. ভিক্ষুগণ অরণ্যে বা একান্তে নির্বাণ সাধনায় মনোনিবেশ করবেন।
৭. ভিক্ষুগণ অনাগত ও আগত ভিক্ষু-শ্রমণের সুখ-স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করবেন।
উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, অপরিহাণীয় ধর্মসমূহ পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুগণ কখনোই পরাজিত হবেন না। এছাড়া এ সকল অনুশাসনের যথাযথ পালন বৌদ্ধসঙ্ঘের স্থায়িত্ব বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে।