1 Answers
উক্ত রাজ্যের অর্থাৎ বুদ্ধ দেশিত বৈশালীর অধিবাসী বজ্জি ও নিচ্ছাবিদের জন্য 'সপ্ত অপরিহাণীয় ধর্ম' বা অপরিহার্য কর্তব্যসমূহ দেশনা করেন। সেগুলো হচ্ছে-
১. সভা-সমিতির মাধ্যমে সবাই একত্রিত হয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা।
২. গৃহীত সিদ্ধান্ত সম্মিলিতভাবে সম্পাদন করা এবং কোনোরকম নতুন কিছু করার কারণ ঘটলে সবাই মিলিতভাবে করা।
৩. সামাজিক বা রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনোরকম দুর্নীতি চালু না করা; প্রচলিত সুনীতি উচ্ছেদ না করা এবং প্রাচীন নীতি ও অনুশাসন মেনে চলা।
৪. বয়োবৃদ্ধ বা জ্ঞান বৃদ্ধদের শ্রদ্ধা, সম্মান, গৌরব ও পূজা করা এবং তাদের আদেশ পালন করা।
৫. কুলবধূ এবং কুলকুমারীদের প্রতি কোনো রকম অন্যায় আচরণ না করা, অর্থাৎ স্ত্রী জাতির মর্যাদা রক্ষা করা।
৬. পূর্বপুরুষদের নির্মিত বিহার, চৈত্য এবং প্রদত্ত সম্পত্তি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা ও সদ্ধর্মের প্রতিপালন করা।
৭. অর্হৎ ও শীলবান ভিক্ষুদের প্রয়োজনীয় দান দিয়ে সেবা ও রক্ষা করা। তাদের সুখ ও সুবিধার ব্যবস্থা করা ও নিরাপদ অবস্থান সুনিশ্চিত করা।
আলোচ্য অপরিহার্য ধর্ম বা অনুশাসন পালন করলে তাদের কখনো পরাজয় ঘটবে না।